২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় খুলনায় এক শিশু নিহত

খুলনায় রোববার মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। দুপুর পৌনে ১২ টায় বটিয়াঘাটা উপজেলার হরিনটানা নামক স্থানে এ ঘটনা ঘটে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিহত শিশুর নাম মিঠু (১১) । সে নগরীর নিউ মার্কেটের বিশিষ্ট কাপড় ও টেইলরিং ব্যবসায়ী আব্দুল গফুরের পুত্র। সোনাডাঙ্গা আবাসিক এলাকায় তাদের বাড়ি।

সূত্র জানায়, একটি যাত্রীবাহী মাইক্রোবাস পিছন দিক থেকে সাইকেল আরোহী শিশু মিঠুকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় মিঠুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।