২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতস্পৃষ্ট হয়ে নওগাঁয় গাড়িচালকের মৃত্যু

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি চালক শরিফুল ইসলাম (২৮) বুধবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সূত্র জানায়, শহরের চক পাথুরিয়া এলাকায় নিজের ভাড়া বাসায় সকাল ছয়টায় টেলিভিশনের অ্যান্টেনা ঠিক করার সময় অ্যান্টেনার তার ৩৩ কেভি বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। শরিফুল ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওমরপুর গ্রামে।