রাজশাহীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২ হান্নান হত্যা মামলার রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিচারক রেজাউল ইসলাম সোমবার এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ৪ মার্চ পবা উপজেলার ভবানিপুর গ্রামের গৃহস্থ আব্দুল হান্নানকে আসামিরা পিটিয়ে হত্যা করে।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো, ভবানিপুর গ্রামের মুসলিম আলী, আনোয়ার হোসেন, নবাব আলী, তরিকুল ইসলাম, ইসলাম আলী, আকবর, বাবর আলী, রফিকুল ইসলাম, সুমাবর আলী এবং জোনাব আলী।
মামলার বিবরণে আরো জানা যায়, ঘটনার দিন হান্নানের আত্মীয় আব্দুর রাজ্জাকের ছেলের সঙ্গে আসামি ইসলাম আলীর ছেলের খেলা নিয়ে ঝগড়া হয়।
এই ঝগড়া পরবর্তীতে পারিবারিক পর্যায়ে গড়ায়। এর জের ধরেই প্রতিপক্ষের হামলায় হান্নান নিহত হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আলহাজ্ব নুরুল ইসলাম। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট নজরুল ইসলাম খান, মজিবর রহমান চৌধুরী এবং আ্যাডভোকেট সিনিয়র আশরাফ।
