২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউএনডিপি কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জে সোমবার সড়ক দুর্ঘটনায় ইউএনডিপি’র একজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম হাওয়া বেগম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সিরাজগঞ্জ শহর থেকে কর্মস্থল রায়গঞ্জে মোটর সাইকেলে যাওয়ার পথে সাকাল সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কের সাহেবগঞ্জ স্পীড ব্রেকার পর হওয়ার সময় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটর সাইকেল চালক তার দেবর অক্ষত রয়েছেন।

হাওয়া বেগমের মৃত্যুতে সিরাজগঞ্জের প্রশাসন ও বিভিন্ন এনজিও কর্মকর্তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।