কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশী হত
কুয়েতের রিক্কা অঞ্চলের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একজন বাংলাদেশী নিহত এবং তিনজন আহত হয়েছে।
সোমবার আরব টাইমসের উদ্ধৃতি দিয়ে আল ওয়াতন দৈনিকে বলা হয়, দমকল বাহিনী মঙ্গলবার সকাল ১১টায় ম্যাগনাফ দমকল বাহিনীর একজন কর্মীর মাধ্যমে আগুনের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভাতে সমর্থ হয়।
কুয়েত ফায়ার সার্ভিস ডিরেক্টরেট-এর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগুন লাগার কারণ অনুসন্ধান করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।
