গণফৌজ নামে আরেকটি চরমপন্থী দলের আত্মপ্রকাশ
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) গণফৌজ নামে আরেকটি চরমপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার খুলনার বিভিন্ন স্থানীয় সংবাদপত্র অফিসে ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিকাশ রায় স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায় বলা হয়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)’র তপনকে বহিষ্কার করে গণফৌজ গঠন করা হয়েছে। জনযুদ্ধ থেকে বিভক্ত হয়ে জনগণের আশা আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে গণফৌজ গঠন করা হয়। তবে এ ফ্যাক্স বার্তাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
