২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৪ হাজার টাকা গায়েব

ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৪ হাজার টাকা ও মালামাল খুইয়েছেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

লঞ্চের স্টাফরা পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

সূত্র জানায়, শনিবার রাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী সৈকত ১৭ লঞ্চে যাওয়ার পথে পাশের যাত্রী দেলোয়ারকে কলা রুটি খেতে দেয়। কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে পড়লে তার ১৪ হাজার টাকা ও ঈদের নতুন জামাকাপড় নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির লোকজন।