২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে রিজার্ভ বাস জিম্মি করে ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা লুট

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে রোববার সকাল সাড়ে ছয়টায় একটি রির্জাভ বাসের ৫৫ জন বস্ত্র ব্যবসায়ীকে সশস্ত্র ডাকাতরা জিম্মি করে ৩০ লাখ টাকা লুট করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, বস্ত্র ব্যবসায়ীরা ঈদের বাজার উপলক্ষে একটি বাস রির্জাভ করে কুষ্টিয়া জেলার পোড়াদহ পাইকারি বাজারে যাচ্ছিল।

বাসটি সাহেবপুর গ্রামে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতরা বাসের গতিরোধ করে।

এ সময় ডাকাতরা ৫৫ জন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা লুটে নেয়।

গ্রামবাসী তাদের ধাওয়া করলেও ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে পার্শ্ববর্তী পিততলা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিডিনিউজকে জানান, লোকবল কম থাকায় মোকাবেলা করা সম্ভব হয়নি তবে টাকা উদ্ধারে জোর তৎপরতা চলছে।