কুড়িগ্রামে ডায়রিয়ায় ৫ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত শতাধিক
কুড়িগ্রামে গত ৭২ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে শতাধিক।
নিহতরা হলো, নাগেশ্বরীর স্বপন (৩), রাজারহাটেরসবুর মোল্লার পুত্র সোবহান (৫), পাঠানপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে বিলকিস (৯), নুরুন্নবীর স্ত্রী আর্জিনা (৩০) এবং বাছড়া গ্রামের মনতার স্ত্রী শাহের বানু (৪৫)।
ডায়রিয়া রোগীর চাপে রাজারহাট কমপ্লেক্স, নাগেশ্বরী কমপ্লেক্স, চিলমারি কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালের মেঝে এবং বরান্দায়ও ঠাঁই নেই।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিছুর রহমান ডায়রিয়া পরিস্থিতির এ মারাত্মক অবনতির কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্যকর্মীদের মাঠে দেখা না গেলেও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দাবি, তারা মাঠেই রয়েছে।
এদিকে ডাক্তাররা বলেছেন, মঙ্গার কারণে অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
