১০০ টাকার প্রাইজবন্ডের ড্র ৩১ অক্টোবর
১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ৪১তম ড্র ৩১ অক্টোবর, সোমবার সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সিংগল কমন ড্র পদ্ধতিতে এই ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজ বন্ডের প্রতি সিরিজে প্রতি ড্রতে ছয় লাখ টাকার একটি, তিন লাখ পঁচিশ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, পঞ্চাশ হাজার টাকার দু’টি এবং দশ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
