অস্ত্র চোরাচালান মামলার অভিযুক্ত আসামীকে কারাগারে প্রেরণ
চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামীকে ক্রস ফায়ারের ভয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অভিযুক্ত হাফিজুর রহমান চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেকারপানি সড়কের নূর আহমেদ সওদাগর ওরফে নূর মোহাম্মদ সওদাগরের পুত্র। বুধবার অভিযুক্ত হাফিজুর বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদ-এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নিরাপত্তার জন্যে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন জানায়।
অভিযুক্ত তার আবেদনে বলে, তাকে ক্রস ফায়ারে হত্যা করা হতে পারে।
হাইকোর্ট বেঞ্চ কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তায় হাফিজুরকে জেলে পাঠান।
আদালতে অভিযুক্তের পক্ষে অবস্থান নেন অ্যাডভোকেট নির্মলেন্দ দেব।
