উচ্চ প্রজনন ও মৃত্যু হার নিয়ন্ত্রণে আইসিডিডিআর,বি এর গবেষণা প্রকল্প গ্রহণ করেছে জাপান
উচ্চ প্রজনন ও মৃত্যু হার নিয়ন্ত্রন; স্বাস্থ্য সবল জীবন মানের উন্নয়নে পরিবেশগত, অর্থনৈতিক, ও আর্থ সামাজিক সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে জাপান সরকার আইসিডিডিআর,বি’র সাথে একটি গবেষণা প্রকল্প গ্রহণ করেছে।
প্রকল্পের পরিচালক ড. ইশতিয়াক এ জামান জানান, বহুবিধ উদ্দেশ্য অর্জনে এ অনুদান সহায়ক হবে বলে আশা করা যায়। দারিদ্র বিমোচন কৌশল পত্র (পিআরএসপি) এবং জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহ (এমডিজি) অর্জনে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি হ্রাসের লক্ষ্যে পুষ্টিহীনতা হ্রাস, উচ্চ প্রজনন ও মূত্যু হার নিয়ন্ত্রন; স্বাস্থ্য সবল জীবন মানের উন্নয়ন; পরিবেশগত, অর্থনৈতিক ও আর্থ-সামাজিক সমস্যা থেকে উত্তরণ এবং পদ্ধতি ও আচরণগত পট পরিবর্তনের মাধ্যমে মানব স্বাস্থ্য তথা দরিদ্র মানব সম্পদের উন্নয়ন সাধন করা।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদুত মাত্সুশিরো হরিগুচি কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ডেভিড এ স্যাকের কাছে মঙ্গলবার ‘দারিদ্রের জন্য স্বাস্থ্য: স্বাস্থ্য ও পুষ্টি জনসংখ্যা’ শীর্ষক সম্মতিপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এই গবেষণা কর্মের ফলাফলে দেশের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা সেক্টর এর উন্নয়ন সাধিত হবে।
গত ২০০৩ সালে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছর (১৯৭২-২০০২) পূর্তিতে দেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ জাপান, বাংলাদেশকে সমুদয় ঋনের সুদ মওকুফ করে দেয়। সে সময় শর্ত দেওয়া হয়, মওকুফকৃত সুদ থেকে সৃষ্ট সহযোগিতা তহবিল কেবলমাত্র উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহৃত হবে।
এ গবেষণা প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডিবেট রিলিফ গ্রান্ট অ্যাসিসটেন্স (ডিআরজিএ) থেকে অনুদান স্বরূপ আইসিডিডিআর,বিকে ৪৬ কোটি টাকা (প্রায় সাড়ে সাত মিলিয়ন ইউ এস ডলার) প্রদান করা হয়েছে।
অনুমোদিত ও অনুদান প্রাপ্ত অলোচ্য প্রকল্পের কর্মকাণ্ডের সাথে যে বিষয়গুলো সামঞ্জস্য বিধান করবে তা হচ্ছে ১. মাতৃত্বজনিত মৃত্যু হার হ্রাস ২. গর্ভধারণের হার হ্রাস ৩. পুষ্টিহীনতা হ্রাস ৪. শিশু মৃত্যু হার হ্রাস এবং ৫. যক্ষা ও অন্যান্য সংক্রামক ব্যাধির ভোগান্তি হ্রাস করা।
একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পেশাদার নির্বাহী পরিষদের তত্তাবধানে প্রকল্পের কর্মকাণ্ডসমূহ বাস্তবায়িত হবে। স্বাস্থ্য সচিবের নেতৃত্বে ২২ সদস্যের এ পরিষদ প্রকল্পের বাৎসরিক কর্ম পরিকল্পনাও অনুমোদন করবে।
প্রকল্প বাস্তবায়নের সমুদয় দায়িত্ব আইসিডিডিআর,বি এর উপর অর্পিত। গবেষণালব্ধ ফলাফল বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এইচএনপিএসপি-এর কর্ম পরিকল্পনায় সহায়ক হবে বলে আশা করা যায়। যার ফলশ্রুতিতে দেশের দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা যায়। আরও আশা করা হচ্ছে যে, স্বাস্থ্য গবেষণা থেকে বাংলাদেশের অর্জিত সাফল্য সারা বিশ্বে স্বাস্থ্য গবেষণা ও উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব জনাব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
