২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ ও খাদ্যের দাবিতে রংপুরে বিক্ষোভ

খাদ্য, কাজ ও সাহায্যের দাবিতে মঙ্গলবার কয়েক শ’ ভূমিহীন নারী-পুরুষ রংপুরে বিক্ষোভ মিছিল করে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বলা হয়, মঙ্গার সময় গ্রাম-গঞ্জে কাজ না থাকায় অসহায় পরিবারগুলো অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। সরকারিভাবে সাহায্য দেওয়া হলেও ভূমিহীন দরিদ্র পরিবারগুলোর মাঝে এখন পর্যন্ত কোনও ত্রাণ সাহায্য পৌছেনি।

স্মারকলিপি প্রদান শেষে কাচারি বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।