২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের ২৮ টি জাহাজকে জরিমানা, আটক ১২

চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের একটি মোবাইল টিম দেশি বিদেশিসহ মোট ২৮ টি জাহাজকে বিভিন্ন অভিযোগে চার লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে গত ৪৮ ঘন্টায় সমুদ্র দূষণ, কর পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগে জাহাগুলোকে জরিমানা করা হয়। দুদিনব্যাপী অভিযানে পতেঙ্গা থেকে শুরু করে কর্নফুলী ব্রিজ পর্যন্ত মোট ২৭ টি আভ্যন্তরীণ কার্গো এবং কঙ্গোর একটি জাহাজকে জরিমানা করা হয়। কতৃপক্ষ এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমভি ওয়েফিং লাদেন থেকে ১২ মেট্টিক টন জিনিষ আটক করে। এছাড়াও অভিযানে ১২ জন ক্রুকে আটক করা হয়।