ঈদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন চলাচল ব্যবস্থা
ঈদে ঘরমূখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে।
ঈদের দিন ছাড়া ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকা ও জামালপুরের মধ্যে ১টি বিশেষ ট্রেন চলবে। জামালপুরগামী বিশেষ ট্রেনটি ঢাকা থেকে সকাল ৮ টা ৪০ মিনিটে এবং জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছাড়বে।
১ নভেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যে দুইটি বিশেষ ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী প্রথম বিশেষ ট্রেনটি প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় বিশেষ ট্রেনটি প্রতিদিন বিকেল ৪ টায় ছাড়বে।
অপর দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী প্রথম বিশেষ ট্রেনটি প্রতিদিন রাত তিনটায় এবং দ্বিতীয় বিশেষ ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টায় ছাড়বে।
ঈদের পরের দিন থেকে ১১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যে একটি বিশেষ ট্রেন চলবে। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী বিশেষ ট্রেনটি প্রতিদিন বিকেল চারটায় ছাড়বে এবং চাঁদপুর থেকে প্রতিদিন রাত তিনটায় ছাড়বে।
এছাড়া বিভিন্ন আন্ত:নগর ও মেইল এবং এক্সপ্রেস ট্রেনে চাহিদানুযায়ী অতিরিক্ত যাত্রিবাহী বগি সংযোজন করা হবে।
২৯ অক্টোবর থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন থেকে ১২ নভেম্বর পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে। ঈদের দিন কোন আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ঈদের দিন কয়েকটি মেইল ও লোকাল ট্রেন এবং ঈদের পরের দিন কয়েকটি আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে।
