ব্রাহ্মণবাড়িয়া ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার ভোরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
জয়পুরহাটে যাত্রীবাহী বাস ও টেম্পুর মধ্যে সংঘর্ষে তিন জন নিহত ও চার ব্যক্তি আহত হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক ট্রাক ও টেম্পুর সংঘর্ষে টেম্পু চালক ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত টেম্পু চালকের নাম শওকত হোসেন।
