চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০
চাঁদপুর জেলার শাহরাস্তিতে রোববার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জন পথচারী নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে।
নিহতরা পথচারীরা হচ্ছেন, আবু তাহের (৭০), আইয়ুব আলী (৪৫) ও হাসান আলী (৭০)।
আহতদেরকে শাহরাস্তি ও কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাকৈড়তলা বাজারে মধ্যে উঠে গেলে তিন পথচারী বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।
