জব ফেয়ার উপলক্ষে চাকরিদাতা প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন চলছে
চলতি বছরের ডিসেম্বরের ২০ তারিখে অনুষ্ঠিত হবে জব ফেয়ার ডিসেম্বর’ ০৫। এ উপলক্ষে চাকরিদাতা প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন চলছে।
চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে জব ফেয়ার এর সার্বিক কার্যক্রম।
১০ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
গত ৭ ও ৮ আগস্টও দু’দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
এ ফেয়ারের জন্যে দেশব্যাপী আয়োজিত ১৩টি কাউন্সেলিং ও ১২টি সেমিনার এর প্রথম পর্বে দেশের পাঁচটি জেলায় পাঁচটি কাউন্সেলিং ও চারটি সেমিনারে অংশগ্রহণ ছিলো ব্যাপক।
আগ্রহী প্রতিষ্ঠাসমূহকে জব ফেয়ার সেক্রেটারিয়েট, যুবক ইনফরমেশন টেকনোলজি, বিএসআরএস ভবন (৫ম তলা), কাওরান বাজার, ঢাকা-এই ঠিকানায় যোগাযোগ করার জন্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
