২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের আদালত পাড়ায় বোমা হামলার গুজব

গাজীপুরে শনিবার কে বা কারা গুজব রটায় ১৭ আগস্টের সাথে মিল রেখে ১৭ রমজানের দিন আদালত পাড়ায় বোমা হামলা হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

আর এ গুজবের সূত্র ধরে, সাপ্তাহিক ছুটির দিনেও পুলিশ আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

এদিন সকাল থেকে র‌্যাব ও পুলিশ আদালত পাড়ার সকল প্রবেশ পথে ব্যাপক তল্লাশি চালায়। বিভিন্ন কাজে যারাই আদালত পাড়ায় গিয়েছিলেন, পুলিশ তাদের ফিরিয়ে দেন। সারদিন সতর্কাকস্থায় কাটানোর পর কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটনায় দিন শেষে সকলের মনে স্বস্তি ফিরে আসে।