বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
বরিশাল নগরীর আমতলা মোড়ে শুক্রবার সকালে বিআরটিসি’র একটি দ্বিতল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
নিহতের নাম শাহজাহান (৫০)।
এ ঘটনায় পাঁচ টেম্পু যাত্রী আহত হয়। তারা হল-চুন্নু বিশ্বাস (৫০), খালেক ফরাজী (৬০), সরোয়ার (৩০), সেলিম (৩৫) এবং স্বপন (২৫)। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শাহজাহানের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
