শিবগঞ্জের কিচকে বেইলি ব্রীজ দেবে যাওয়ায় জয়পুরহাটের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে গাংনই নদীর উপর স্থাপিত ব্রেইলি ব্রীজটি বুধবার গভীর রাতে দেবে যাওয়ায় জয়পুরহাটের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
যানবাহনগুলো বেশ কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে। স্থানীয় লোকজন শুক্রবার একথা জানায়।
বুধবার রাতে মালবোঝাই একটি ট্রাক বেইলি ব্রীজে উঠলে ব্রীজের এক পাশ দেবে যায়। এতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া-জয়পুরহাট সড়কে সরাসরি যান চলাচল বন্ধ থাকে।
যানবাহনগুলো প্রায় চার/পাঁচ কিলোমিটার ঘুরে আলিয়ারহাট দিয়ে জয়পুরহাটে যাচ্ছে।
এতে বাস যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রায় চার বছর আগে পাথর বোঝাই তিনটি ট্রাক গাংনই নদীর ব্রীজে উঠলে তা ভেঙে যায়। এরপর পাশেই ঢালু স্থানে বেইলী ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে।
২০০৪ সালের ৪ এপ্রিল হুইপ রেজাউল বারী ডিনা ৭৩ দশমিক ৯১ মিটার দীর্ঘ ব্রীজটির ভিত্তি প্র¯তর স্থাপন করলেও অর্থাভাবে কাজ বন্ধ রয়েছে।
