সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
নিহতের নাম জমিদার আলী (২৫)। তার বাড়ি শাহজাদপুরের বাড়াবিল নামক স্থানে।
পুলিশ জানায়, বগুড়া-নগরবাড়ী সড়কের গাবাদাহ নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও করিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
