২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেখক চিন্তাবিদ গোলাম সামদানী কোরায়শী স্মরণ সভা শনিবার

লেখক ও চিন্তাবিদ গোলাম সামদানী কোরায়শীর চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 10:21 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

‘মুক্তচিন্তার প্রতিবন্ধকতা ও গোলাম সামদানী কোরায়শী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট বুদ্ধিজীবী সরদার ফজলুল করিম। আলোচনায় অংশ নেবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, কবি নির্মলেন্দু গুন, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, কবি নজরুল হায়াত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।

বাংলাদেশে মুক্তবুদ্ধির চর্চার ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব গোলাম সামদানী কোরায়শী। অধ্যাপনা ও লেখালেখির পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক আন্দোলনে ছিলেন নেতৃত্বের ভূমিকায়। মুক্তিযুদ্ধে তিনি সংগঠকের ভূমিকা পালন করেন।

গোলাম সামদানী কোরায়শী ‘আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস’, ‘ইসলাম ও আমেরিকা’, ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম’, ‘সাহিত্য ও ঐতিহ্য’সহ ধর্ম, ভাষা, সাহিত্য বিষয়ক বেশ কিছু গবেষণা গ্রন্থ লিখেছেন। ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’-এ তিনি পালন করেছেন সহ সম্পাদকের দায়িত্ব। আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি, সংস্কৃত ভাষার কয়েকটি মৌলিক গ্রন্থ তিনি বাংলায় অনুবাদ করেন।

১৯৯১ সালের ১১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।