২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ প্রশাসনে পরিবর্তন

অতিরিক্ত পুলিশ সুপারিটেনডেন্টকে সুপারিটেনডেন্ট পদোন্নতি দেওয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

অন্যদিকে যশোর জেলার এসপি হাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে এবং মঞ্জুরুল কাদের খানকে যশোরের এসপি করা হয়েছে। তিনি সম্প্রতি জাতিসংঘ শান্তি মিশনে কাজ শেষে দেশে ফিরেছেন।

খুলনার রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডার শাখাওয়াত হোসেনকে বরগুনার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শহীদুল আলম চৌধুরীকে খুলনা জেলার রিজার্ভ ফোর্সের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকার আরআরএফ কমান্ডার মিলি বিশ্বাসকে হবিগঞ্জ জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার অপর আরআরএফ কমান্ডার আব্দুস সালামকে ওএসডি করা হয়েছে।

ইতোমধ্যে এডিশনাল এসপি (প্রতিরক্ষা) আনসারি রহমানকে চাঁদপুরের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুশফিকুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাতক্ষিরার অতিরিক্ত এসপি মনির হোসেনকে চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি র্(চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।