২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হক্কা ঢাকায় গ্রেফতার

নারায়নগঞ্জের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুল হক সিকদার ওরফে হক্কাকে (৪২) পুলিশ বুধবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। তবে তার পারিবারিক সূত্র দাবি করেছে, রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের সভাপতি এবং ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক সমিতির অর্থ সম্পাদক।

পুলিশ জানায়, তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী হক্কা ও তোফাজ্জল সহোদর ভাই। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তারা তিন ভাই কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেজ ভাই আব্দুল হক ওরফে হক্কা ও ছোট ভাই তোফাজ্জল আত্মগোপন করে। এর মধ্যে তোফাজ্জল একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ফেরারী ছিল।