কুমিল্লায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মাল উদ্ধার
বাংলাদেশ রাইফেল্স’র (বিডিআর) একটি দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াহের বাজার থেকে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামালসহ একটি ট্রাক আটক করেছে।
বিডিআর সূত্র বৃহস্পতিবার জানায়, আটক করা ট্রাকটির নম্বর ঢাকা-ট-১৪-০২৫৯। এটি থেকে উদ্ধার করা ভারতীয় মালামালের মধ্যে রয়েছে, শাড়ি, কাপড় এবং সেনেটারি সামগ্রী।
