মুন্সীগঞ্জে তাপস হত্যা মামলায় ৪ আসামির মালামাল ক্রোক, ৮ মামলার আসামি জাহিদ গ্রেফতার
মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি তাপস হত্যা মামলায় পলাতক চার আসামির বাড়ির মালামাল পুলিশ ক্রোক করেছে। অন্যদিকে হত্যাসহ আট মামলার আসামি জাহিদকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত আদালতের আদেশ নিয়ে জালিম মতিন ও জাকির হোসেনের কোর্টগাঁওয়ের বাসা, শরিফ খালাসির শীলমন্দিরের বাড়ি, আনোয়ার হোসেনের দেওভোগের বাড়ি থেকে অস্থাবর মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসা হয়। মামলার অপর আসামি মিল্টনের কোনও অস্থাবর সম্পত্তি নেই বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, শহরের কোর্টগাঁও থেকে আট মামলার আসামি দুর্ধর্ষ জাহিদ হাসান জাহিদকে বুধবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে।
সদর থানার ওসি জানান, নিহত তাপসের ঘনিষ্ঠ বন্ধু নয়াগাঁওয়ের জাহিদ হত্যা ও ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল।
