২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস দুর্ঘটনায় হেলপার নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নিহত হেলপারের নাম শাহিনুর রহমান মিন্টু (২১)। সে চিতলমারী উপজেলার মচন্দপুর গ্রামের মো. আলাউদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, বাগেরহাটগামী খান পরিবহনের বাসটি মুক্ষাইট এলাকায় আসলে হেলপার শাহিনুর চলন্ত বাসের ছাদে উঠতে যায়। এসময় গাছের ডালে বাড়ি খেয়ে সে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তসম্পন্ন করেছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।