খুলনার মেয়রকে হত্যা প্রচেষ্টা মামলার চার্জশিট দাখিল, অভিযুক্ত ৫ জনের চারজনই বেঁচে নেই
খুলনা সিটি কর্পোরেশন মেয়র শৈখ তৈয়বুর রহমানের গাড়িতে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগে এক চরমপন্থী নেতাসহ পাঁচ জনেক আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে।
পাঁচ আসামির চারজনই ইতোমধ্যে ক্রসফায়ার ও গনপিটুনিতে নিহত হয়েছে।
পুলিশ জানায়, ২০০৪ সালের ২৯ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সামনে কেডি ঘোষ রোড দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তৈয়বুর রহমানের গাড়ি বহরে গ্রেনেড হামলা চালায়। এ ঘটনায় ১ মার্চ একটি মামলা দায়ের করা হয়। চার্জশিটভুক্ত আসামিরা হলো, ক্রসফায়ারে নিহত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আব্দুর রশীদ ওরফে তাপু, গণপিটুনিতে নিহত জনযুদ্ধের ক্যাডার রাজা, খলিল ও জসিম এবং জেল হাজাতে থাকা মামলার একমাত্র জীবিত আসামি মাশিকুল ইসলাম।
