২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্র দলের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে বামনী বাজারে এ ঘটনা ঘটে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নোমান গ্রুপ ও সরকারী মুজিব কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিবলী গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষ বাধে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নোমান গ্রুপের ক্যাডাররা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই নির্মলসহ চার কনস্টেবল এবং উভয় গ্রুপের ছয় জন আহত হয়। তাদের কোম্পানীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মতিন লিটন জানান, নেতা-কর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। তা নিরসনের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।