২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে মহিলাসহ ২ জন নিহত এবং অšতত ১০ ব্যক্তি আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহতরা হলো, ধুনট উপজেলার নিমগাছির নাংলু গ্রামের ইয়াসিনের মেয়ে চায়না (২২) ও একই ইউনিয়নের ধামাচামা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মজনু (২৩)। আহতরা মোহাম্মদ আলী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাংলু ছেড়ে আসা বগুড়াগামী টু ব্রাদার্স কোম্পানীর একটি বাস (ঢাকা-জ-১৫৬৯) শাজাহানপুরের চাঁচাইতারা এলাকায় পৌঁছলে সামনের একটি চাকা বাস্ট হয়ে যায়। এতে চালক নিয়šত্রণ হারালে বাসটি রা¯তার পাশে একটি বটগাছে ধাক্কা খায়। ফলে ঘটনাস্থলেই চায়না ও মজুন মারা যায়। পুলিশ বাস আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।