২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডাকাতি করতে গিয়ে ৯ জন আটক, ১ জনের চোখ উৎপাটন ও ২ জনের চোখ খুঁচিয়ে নষ্ট করেছে জনতা

লক্ষ্মীপুর জেলার রামগতিতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে নয় ডাকাত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এ সময় স্থানীয় জনতা ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় জনতা এ সময় তিন ডাকাতের চোখ উৎপাটনের চেষ্ঠা চালায় এবং নাসির নামে এক ডাকাতের চোখ উপড়ে ফেলে। মজনু ও মুনির নামে দুই ডাকাতের চোখ খুঁচিয়ে নষ্ট করে দেয় জনতা। বাকি ছয় ডাকাতকে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে যায়।

সম্প্রতি মেঘনায় ডাকাতির প্রবনতা বেড়েছে।