২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে ১শ’ কোটি টাকার চাল গম নিজ খরচে পৌঁছে দেবে

বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের জন্যে ভারত সরকার প্রতিশ্রুত একশ’ কোটি টাকা সমমূল্যের চাল ও গম নিজ খরচে বাংলাদেশে পৌঁছে দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বীণা সিক্রি মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফজলুর রহমান ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

ভারত সরকারের প্রতিশ্রুত গম ও চাল বাংলাদেশের কোথায়, কোন খাদ্য গুদামে পৌঁছে দিতে হবে, তার একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উভয় সরকারের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করার জন্যে এসময় মতামত ব্যক্ত করা হয়।