২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গলাকাটা লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটি মরজাল গ্রামের পতিত জমি থেকে পুলিশ অজ্ঞাত (৪০) লাশ উদ্ধার করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মঙ্গলবার এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, কে বা কারা তাকে হত্যা করে লাশ ওই গ্রামের পতিত জমিতে ফেলে রেখে যায়।

সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা হয়েছে।