ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘর থেকে ৩৫টি মরা মুরগী উদ্ধার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘর থেকে সোমবার ৩৫টি মরা মুরগী উদ্ধার করা হয়েছে।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর স্বাস্থ্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোগীদের খাবার রান্নার জন্যে রাখা এ মুরগীগুলো উদ্ধার করে। এসময় কর্মচারিরা সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, ঠিকাদার হাশেম আলী মুরগীগুলো হাসপাতালে সরবরাহ করেছে।
