চীফ হুইপের দুই পুত্রের আগাম জামিন
হাইকোর্ট সোমবার চার সপ্তাহ’র জন্য চীফ হুইপ খন্দকার দেলেয়ার হোসেনের দুই পুত্র আব্দুল হামিদ ডাবলু এবং আখতার হামিদ পবনকে চাঁদাবাজির চারটি মামলায় আগাম জামিন মঞ্জুর করেছেন।
ডাবলু এবং পবনের জামিন মামলায় হাইকোর্ট একই সাথে সরকারের কাছে জানতে চেয়েছেন, কেনো এ জামিন স্থায়ীভাবে দেওয়া হবে না ?
হাইকোর্টের বিচারপতি এসকে সিনহা এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ আদেশ দেয়।
এ বছরের ১১ এবং ১২ সেপ্টেম্বর মোতালেব প্লাজার মালিক এমএ ডালিম, এমএ সাঈদ, এমএ সেলিম এবং গুডলাক রিয়েল এস্টেটের পরিচালক চীফ হুইপের দুই পুত্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে রমনা থানায় মামালাগুলো দায়ের করেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, তৌফিক ইমাম টিপু এবং গাজী তৌহিদ পিটিশন দায়েরকারীর পক্ষে এবং অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেদ সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন।
