২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিদ্যুতের সাব স্টেশনে মুসল্লীদের হামলা, ভাংচুর

খুলনা নগরীর খানজাহান আলী ও দৌলতপুর এলাকায় রমজান মাসে সেহরী, ইফতার এবং তারাবীর নামাজের সময় প্রতিদিন অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ মুসল্লীরা রোববার রাতে মীরেরডাঙ্গাস্থ বিদ্যুতের সাব স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সূত্র জানায়, মীরেরডাঙ্গা সাব স্টেশনের বিএফআইডিসি-মহেশ্বরপাশা ফিডারের আওতাধীন এলাকায় রমজান মাসে সেহরী, ইফতার ও তারাবীর নামাজের সময় প্রতিদিনই লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। রোববার রাতে তারাবাীর নামাজের সময় এলাকায় বিদ্যুতের লোডশেডিং চলে। নামাজের পর কয়েকটি মসজিদের বিক্ষুব্ধ মুসল্লীরা একত্রিত হয়ে বিদ্যুতের সাব স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর চালায়।