২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নির্যাতনের শিকার ইটিভি’র পিয়ন

চার পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন ইটিভি’র পিয়ন জিল্লুর রহমান (২৭)। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিরাপত্তা কর্মী নরুন্নবী জানান, সোমবার বিকেলে বৃষ্টির সময় পুলিশের চার এস আই ইটিভি ভবনে ওয়েটিং রুমে আধ ঘন্টা ধরে বসে থাকে। এসময় দর্শণার্থীদের বসার অসুবিধা হলে জিল্লুর রহমান তা পুলিশ সদস্যদের জানান। এতে তারা ক্ষিপ্ত ওঠে এবং তাকে গ্রেফতার করে থানায় নিতে উদ্ধত হয়। এক পর্যায়ে চার পুলিশ সদস্য জিল্লুরকে লাঠি দিয়ে পেটাতে থাকে। উপস্থিত লোকজন বিষয়টির প্রতিবাদ শুরু করলে চার পুলিশ সদস্য স্থান ত্যাগ করে। আহত অবস্থায় জিল্লুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্যাতনকারী চার এসআই-এর মধ্যে দু’জনের নাম সোহবার ও বদিউল বলে উপস্থিত জনতা জানায়।