২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালটি হজ্বযাত্রীদের টাকা জমা দেওয়ার সময়সীমা বাড়লো

সরকার ২০০৬ সালের ব্যালটি হজ্বযাত্রীদের সুবিধার্থে হজ্বের টাকা নির্ধারিত ব্যাংকসমূহে জমাদানের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 03:59 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যালটি হজ্বযাত্রীদের নির্ধারিত ব্যাংক অথবা ঢাকা হজ্ব অফিস থেকে হজ্বের আবেদন ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণের পর নিজ নিজ জেলা প্রশাসকের অফিসে ২৫ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

জেলা প্রশাসকরা প্রাপ্ত ফরমসমূহ একত্রিত করে ঢাকার উত্তরার হজ্ব অফিসে পাঠাবেন। এছাড়া তারা এর একটি তালিকা পুলিশ ছাড়পত্র এবং স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিজ নিজ পুলিশ কমিশনার বা পুলিশ সুপার এবং জেলা মেডিকেল বোর্ড প্রধানের কাছে পাঠাবেন।