ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে সোমবার সকালে ধান ক্ষেত থেকে নাড়া (খড়) কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
নিহতের নাম গিয়াস উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, ধান ক্ষেত থেকে নাড়া কাটা নিয়ে বচসা জের ধরে তেরকান্দা গ্রামের দুই দল লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন নিহত হয়।
এ সময় উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থল থেকে জমসু মিয়া (৪৪) নামের একজনকে আটক করেছে।
