জার্মানির নতুন চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জার্মানির নতুন চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলকে শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কেলকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় খালেদা জিয়া বলেন, ১৮ সেপ্টেম্বরের নির্বাচনে আপনার নেতৃত্বে খ্রীষ্টান ডেমোক্র্যাটিক দলের সাফল্যে আমি আপনাকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন।
খালেদা জিয়া আরও বলেন, বাংলাদেশ এবং জার্মানির মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বার্তায় প্রধানমন্ত্রী মার্কেলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, আমি আপনার সুস্বাস্থ্য, সুখী ও দীর্ঘ জীবন এবং সেই সাথে সাথে জার্মানির জনগণের সমৃদ্ধি কামনা করছি।
