মুন্সীগঞ্জে লোডশেডিং-এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। শহর ব্যবসায়ী সমিতি এ কর্মসূচির অয়োজন করে।
সমিতির নেতৃবৃন্দ জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি ছাড়াও মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষতি সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিদ্যুতের লোডশেডিং-এর কারণে বিবিধ সমস্যায় জর্জরিত জেলাবাসী।
কর্মসূচি পালনকারীরা অনতিবিলম্বে লোডশেডিং-এর অবসান দাবি করেছে। নতুবা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন।
