২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ২৫ রোহিঙ্গা দুদিনের রিমান্ডে

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ২৫ জন রোহিঙ্গাকে শনিবার দুদিনের রিমান্ডে আনা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

গ্রেফতারকৃতদেরকে চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাকছুদুর রহমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর গোয়েন্দা পুলিশ এই ২৫ জনকে শুক্রবার নগরীর কোতয়ালী থানার জুবলী রোডের আজিজ চেম্বারের চারতলায় এক ইফতার পার্টি থেকে গ্রেফতার করে।

ডিবি পুলিশ জানায়, চিটাগাং কালচারাল অ্যান্ড রিসার্চ সোসাইটির ব্যানারে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কার্যকলাপ চালিয়ে আসছে।

গ্রেফতারের পর তাদেরকে বিভিন্ন গোযেন্দা সংস্থা রাতভর জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।

জানা যায়, গ্রেফতারকৃতরা মায়ানমারের রোহিঙ্গা বিচ্ছন্নতাবাদী। গত প্রায় ২০ বছর ধরে তারা বাংলাদেশে বসবাস করছে। এদের অধিকাংশই ব্যবসায়ী, ছাত্র ও শিক্ষক।

গ্রেফতারকৃতরা কক্সবাজারের চকোরিয়া, টেকনাফ ও উখিয়ার বাসিন্দা। তারা সকলেই আরাকান রোহিঙ্গা ন্যশনাল অর্গানাইজেশন’র (এআরএনও) সক্রিয় সদস্য।

গত ১৭ আগস্ট দেশব্যাপি ও ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতে বোমা হামলাকারী জেএমবির সাথে ঘনিষ্ট যোগাযোগ আছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

গ্রেফতারকৃতরা হচ্ছে হাফিজউল্যা(৩৭), সেলিম উল্যা(৫০), মোহাম্মদ রফিক (৩০), ইব্রাহিম(৫০), মোস্তফা কামাল(৪৫), সাব্বির(৩০), ইছহাক(৪৯), নুরুলইসলাম(৫২), মোহাম্মদ ইউনুছ(৫৪), আবুল কালাম(৫০), আবুল কালাম(৫৬), সাহেদউল্যা(২৯), সাইফুর রহমান(২২), তাহের(৪৬), মোহাম্মদ আশরাফ(৫৭), শামসুল আলম(২৪), সৈয়দ আলম(৩০), লোকমান হাকিম(৬২), কলিম উল্যা(২৮), জিয়াউল হাসান(৩৬), মোহাম্মদ ডিপটি(৫০), মোহাম্মদ ওসমান(৫১), সাইফুল ইসলাম(২৯), মোজাফফর হোসেন(৪৬), জিন্নাত আলী(৩০)।