২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদে মারামারি, দুই যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেরাশানী রেল স্টেশনের কাছে শনিবার ট্রেনের চাকায় কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ট্রেনের ছাদে মারামারির সময় তারা নীচে পড়ে যায়।

যুবকদ্বয়ের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ছাদে বসাকে কেন্দ্র করে দুই যুবক মারামারিতে লিপ্ত হয়। এরই এক পর্যায়ে দুজনই ছাদ থেকে পড়ে যায়।