২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৫

সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার বয়রাবাড়ী গ্রামে শুক্রবার দিবাগত রাত ১২ টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোর নিহত হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে পাঁচজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আহতদেরকে বেলকুচী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লেখিত এলাকার কেরামত আলীর রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরের মধ্যে ঘুমন্ত কিশোর ইয়াসিন আলী (১২) অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়।

এ অগ্নিকাণ্ডে দুইটি দোতলা টিনের ঘরসহ পাঁচ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গম অঞ্চলে হওয়ায় দমকল বাহিনী পৌঁছার পূর্বেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।