২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার তামনি আকন্দ পাড়ার প্রতিদ্বন্দ্বি দুই দলের মধ্যে শুক্রবার এক সংঘর্ষের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 10:11 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

সূত্র জানায়, আকন্দ পাড়ার আব্দুল মালেক এবং সাইকুলের সাথে ওই একই এলাকার বাবুলের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধের এক পর্যায়ে শুক্রবার বাবুলের সমর্থকদের ওপর আব্দুল মালেক এবং সাইকুলের সহযোগীরা হামলা চালায়।

এ হামলায় কমপক্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

আহতদের সাতজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।