২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রতিমা বিসর্জনকালে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের সময় শুক্রবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শহরের মাস্টারপাড়ার দুলাল চন্দ্রের ছেলে মিঠু (১৫) ও মল্লিক পাড়ার কাঠু কুমারের ছেলে রনি (১৪) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সময় নৌকায় উপস্থিত ছিল। বিসর্জনের পর ভাসমান প্রতিমা ধরতে এক পর্যায়ে রনি নদীতে ঝাঁপ দিলে সে প্রতিমার সাথে ডুবে যেতে থাকে। এসময় রনিকে বাঁচাতে তার খালাতো ভাই মিঠুও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু কেউই আর নৌকায় বা তীরে উঠতে সক্ষম হয়নি।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। তবে লাশের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।