২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোটি ৩৫ লাখ শিশুকে টিকা দিতে বাংলাদেশে ইউনিসেফের পৃথিবীর বৃহত্তম প্রচার কর্মসূচি গ্রহণ

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশে শিশু মৃত্যু প্রতিরোধের উদ্দেশ্যে হামের টিকাদান বিষয়ে প্রচার কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বাংলাদেশের ৩ কোটি ৩৫ লাখ শিশুকে হামের টিকা দিতে পৃথিবীর সর্ব বৃহৎ এ প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে পৃথিবীর বৃহত্তম প্রচার কর্মসূচি শুরু হবে। ইউনিসেফের এ কর্মসূচি হামের কারণে শিশুমৃত্যু রোধ করতে সরকারের ৬ বছর ব্যাপি কর্ম পরিকল্পনা (২০০৪-২০১০) প্রনয়ণে সহায়তা করছে।

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠানের এ প্রচার কর্মসূচির উদ্যোগে গত সেপ্টেম্বরে উত্তরবঙ্গের বগুড়া ও রাজশাহী জেলায় ১০ লাখ ৩০ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। সেখানে মোট শিশুর ৯৮ ভাগকে টিকা দেওয়া হয়।

ইউনিসেফের মতে, টিকাদানের কারণে বাংলাদেশের ৬৯ ভাগ শিশু হাম থেকে মুক্ত। কিন্তু ৩০ ভাগ এখনও অরক্ষিত। একারণে প্রতি বছর হাজার হাজার শিশু মারা যায়।