অবৈধভাবে বসবাসের দায়ে ব্রুনেইয়ে ১ বাংলাদেশীর ৭ মাস কারাদণ্ড
ব্রুনেইতে ৭৭১ দিন ধরে অবৈধভাবে অবস্থানের কারণে বন্দর সেরি বেগওয়ান ম্যাজিস্ট্রেট কোর্ট মঙ্গলবার ৪১ বছর বয়সী এক বাংলাদেশীকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন।
অভিযুক্ত নেপাল কান্তি দাস স্বীকার করেছেন, বিশেষ অনুমতি শেষ হওয়ার পরও তিনি ২০০৩ সালের ৩১ আগস্ট থেকে ২০০৫ সালের ১০ অক্টোবর পর্যন্ত অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন।
তিন দিন পূর্বে ক্যামপং জেরুডং শহরের একটি ভাড়া বাসা থেকে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে।
