২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতি: নওগাঁর কোনো কোনো এলাকায় অবনতি

নওগাঁ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কোথাও কোথাও অবনতি ঘটেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নওগাঁ শহর, বদলগাছী, মহাদেবপুর, মান্যা, নিয়ামতপুর, পোরশা, পত্মীতলা ও ধামরাইরহাট উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অপরদিকে, জেলা সদর, রাণীনগর ও আত্রাই উপজেলার নিম্নাঞ্চলে পরিস্থিতির অবনতি ঘটেছে।

এদিকে নওগাঁর পাশ্ববর্তী আদমদীঘি উপজেলার দু’টি ইউনিয়ন এবং সান্তাহার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

পৌরসভার কলেজ পাড়া, চা বাগান, নতুন হাউজিং কলোনি, হরিজন পাড়া, লকু কলোনিসহ বিভিন্ন পাড়া মহল্লার বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় লোকজন বাড়ি ছেড়ে স্কুল, কলেজ, বন্যা আশ্রয় কেন্দ্র ও রেল সড়কে আশ্রয় নিয়েছে। পানিতে চারটি বস্তি তলিয়ে গেছে।

ত্রাণ সংকটে এসব এলাকার বন্যা কবলিত মানুষ মানবেতন জীবনযাপন করছে। তবে সান্তাহার পৌরসভা নিরাপদ পানি ও খাবার স্যালাইন সরবরাহের ব্যবস্থা নিয়েছে।

বন্যাদুর্গতদের জন্যে নতুন করে ৭২ মেট্রিক টন চাল ও ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।